Explore

Search

July 12, 2026 1:20 pm

IAS Coaching

স্বাধীনতার মধ্যরাতে রায়গঞ্জের রাজপথের দখল নেবে নারীরা

#রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও ১৪ই আগস্ট রাত এগারোটায় প্রতিবাদস্বরূপ পথে নামবে মেয়েরা। আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদস্বরূপ চিৎকারের পাশাপাশি রঙতুলি, গান ও ভাষ্যের মধ্য দিয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ধর্ম, বর্ন, বয়স নির্বিশেষে রাতের শহরে হাঁটবে অগণিত নারী। রায়গঞ্জের ঘড়ি মোড়ে স্বাধীনতার মধ্যরাতে মেয়েরা রাত দখলের স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের ছন্দম মঞ্চে সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তাদের মধ্য থেকে শ্রাবণী দে, দিশা চক্রবর্তী গোস্বামী, রিমা মুখার্জি, সুস্মিতা ভট্টাচার্য, সায়শ্রী ভৌমিক প্রমুখেরা জানালেন, বিকৃত মানসিকতাকে চরম বার্তা দিতে মধ্যরাতে স্বাধীনতার শুভমূহুর্তে আঁধারের রাজপথ দখল করবে নারীরা। ঘড়ি মোড়ে রাত সাড়ে দশটা থেকে প্রতিবাদস্বরূপ রঙ তুলির মাধ্যমে চিত্রাঙ্কন ও তারপর বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রাত বারোটায় স্বাধীনতার শুভমুহুর্তটিতে সমাজের বাধানিষেধের ঘেরাটোপ থেকে প্রকৃত অর্থেই স্বাধীন হবেন নারীরা। শুধু আর জি কর হাসপাতালের ঘটনায় জড়িত দের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়াই নয়, পাশাপাশি রাতে দিনে সর্বক্ষণ মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই প্রতীকী প্রতিবাদ বলে জানান তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja