Explore

Search

July 12, 2026 1:20 pm

IAS Coaching

১৫ দফা দাবি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

#মালবাজার: মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের তরফে মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর কাছে মিছিল ও বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। মূলত কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ, সিনিয়ারিটির ভিত্তিতে পদোন্নতি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আদেশনামা পালন, চাল ডালের গুণগত মানসহ সঠিক ওজন, ডিম সবজি সহজ জ্বালানি মূল্য বাজার দরের সাথে সামঞ্জস্য রাখা, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ওভেন প্রদান, সেন্টার ঘর ভাড়া, কর্মীদের পরিচয় পত্র, পানীয় জলের ব্যবস্থা, ভয়-ভীতি প্রদর্শন করা সহ অন্যান্য দাবিতে এদিনের ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন দুপুরে মালবাজার শহরের ১০ নাম্বার ওয়ার্ডে অবস্থিত সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসে (আইসিডিএস) জমায়েত করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ডেপুটেশনের স্মারকলিপি হাতে নিয়ে স্লোগান এবং বিক্ষোভ কর্মসূচি। এরপর মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সয়ক দাসের হাতে ১৫ দফা দাবি সম্মিলিত স্মারক লিপি তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির তরফে।
এদিনের ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সংগঠনের রাজ্যের কার্যনির্বাহী সভাপতি মৌসুমী সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ সিনিয়ারিটির ভিত্তিতে পদোন্নতি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আদেশনামা, চাল ডালের গুণগত মানসহ সঠিক ওজন, ডিম সবজি সহজ জ্বালানি মূল্য বাজার দরের সাথে সামঞ্জস্য রাখা, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ওভেন প্রদান ইত্যাদি দাবিতে বিভিন্ন মহলে জানানো হলেও কোন সদর্থক পদক্ষেপ এখনো গৃহীত হয়নি।
এদিন আবারো ডেপুটেশন প্রদান কর্মসূচি নেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রকল্প আধিকারিক সহ বিভিন্ন মহলেও জানানো হলো।. সদর্থক কোন পদক্ষেপ গৃহীত না হলে  আগামী দিনের বৃহত্তর আন্দোলনের পথেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন। অপরদিকে মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সায়ক দাস জানিয়েছেন, বিগত দিনেও ওনারা স্মারকলিপি দিয়েছিলেন। এদিন আবারো দিয়েছেন। ঊর্ধতন মহলের কাছে বিষয়টি জানানো হবে।
প্রসঙ্গত জানা গেছে বেতন বৃদ্ধি পদোন্নতি সহ সেন্টার গুলিতে শিশুদের জন্য প্রদত্ত চাল ও ডালের ওজনের তুলনায় সামগ্রি কম থাকে। পাশাপাশি বর্তমান বাজার মূল্য পর্যালোচনা করে ডিম সবজি সহ অন্যান্য সামগ্রির দাম প্রদান করার দাবিও জানানো হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja