
#মালবাজার: শ্রাবণের শেষ সোমবার মালবাজার শহরের প্রমোদ নগর কলোনিতে শিবপুজা উপলক্ষে জাতি ধর্ম বর্ন মিলেমিশে গেল।হিন্দু,মুসলমান, বাঙালি, বিহারি
সার্বজনীন শিব পুজায় মেতে উঠল। মালবাজার শহরের ১৪নম্বর ওয়ার্ডের দক্ষিন অংশ জুড়ে রয়েছে প্রমোদনগর কলোনি। কলোনির সীমানা শেষ হতেই নিউগ্লেনকো চা বাগান রয়েছে। ১৯৭৯-৮০ সাল নাগাদ কলোনির বসতি শুরু হয়।সেই সময় কলোনির শেষ সীমায় এক বটগাছের নিচে শুরু হয় শিব পুজা শুরু হয়। ধীরে ধীরে গড়ে ওঠে মন্দির প্রতিষ্ঠিত হয় শিব পার্বতীর বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিত শিবপুজা হ’য়ে আসছে।

এই কলোনিতে হিন্দু, মুসলমান খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যেমন আছে তেমন বাঙালিদের সাথে পাশাপাশি রয়েছেন বিহারি, নেপালী, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই কলোনির বাসিন্দা ছিলেন ডুয়ার্স তথ উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রিয়াবিদ সদ্য প্রয়াত সঞ্জয় সোম। সোমবার সন্ধ্যায় মন্দিরের সামনে দাঁড়িয়ে এলাকার বাসিন্দা চাঁদ মহহ্মদ জানান এখানে পুজা অর্চনায় সবাই একসাথে অংশ গ্রহণ করে।
পাশেই দাড়িয়ে ছিলেন সঞ্জয় সোমের দাদা বাবু সোম ও কয়েক বিহারি যুবক।

সবাই মিলে প্রসাদ বিতরণ করছেন। মন্দিরে ভিতরে তখন ভজন গাইছেন প্রতাপ তামাং নামের এক নেপালী যুবক। কলোনির একমাত্র রাস্তা আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। সন্ধ্যার ঝলমলে আলোয় ফিরে আসার সময় মনে হলো বাংলাদেশে যখন হিন্দু মুসলমানদের মধ্যে পরস্পর বিদ্বেষের পরিবেশ চলছে তখন প্রমোদ নগর কলোনিতে এক ঐক্যের পরিবেশে সবাই একসাথে মেতে উঠেছে শিব পূজায়।







