Explore

Search

July 12, 2026 2:04 pm

IAS Coaching

পরিবারের সঙ্গে কথা বলতে নির্যাতিতার পানিহাটির বাড়িতে মুখ্যমন্ত্রী

#কলকাতা: আরজিকর হাসপাতালে দ্বিতীয় বর্ষের পোস্ট-গ্রাজুয়েট মহিলা ডাক্তারের ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যজুড়ে নারী নিরাপত্তা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে পানিহাটির বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বেলা পৌনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ তিনি মৃত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রথমে যে ফোন করেছিল, তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভেতরের কেউ যদি থাকে, তারও তদন্ত হবে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে ঘটনার পরই নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকি ঘটনায় অভিযুক্তদের তিনি ফাঁসির দাবিও করেছিলেন।

Advertisement
Live Cricket Score
upskillninja