
#মালবাজার: ভরা হাটের মাঝে এক দেওয়ালের সামনে মানুষ প্রকৃতির ডাকে সারা দিত বহু মানুষ। তাতে দুর্গন্ধ ছড়াত, বাড়ছিল দূষণ। মানুষের বদভ্যাস থামাতে কেউ হয়তো সেই দেওয়ালে সেটে দিয়েছিল হিন্দু দেব দেবীর মুর্তি। কিন্তু, তাতেও মানুষের বদভ্যাস থামেনি। দেবদেবীর মুর্তির সামনেই স্বল্প সময়ের প্রকৃতির ডাকে সারা দিত বহু মানুষ।

গুটকার পিক ফেলত। আশেপাশে রয়েছে বহু দোকান, হোটেল। তাদের কাছে এ এক নিত্যকার দৃশ্য ছিল। এ দৃশ্য দেখে শনিবার কিছু সংবেদনশীল যুবক সেই মুর্তি খুলে বিসর্জন দিল নদীতে। মাল হাট ডুয়ার্সের অন্যতম পুরনো হাট। শহরের ১২ নম্বর ওয়ার্ড জুড়ে রয়েছে হাটের দোকান রাস্তা, দোচালা, হোটেল সহ অন্যান্য বাড়িঘর।

সেই রকম একটি ভবনের দেওয়াল ও হাটের দোচালার মাঝ পরিসরে মানুষের প্রকৃতির ডাক দেওয়ার অভ্যাস থামাতে হিন্দু দেবদেবীর মুর্তি সাটা ছিল। তার সামনেই চলতো মুত্র ত্যাগ, থুথু ফেলা। পরিবেশও যথেষ্ট নোংরা ছিল। শনিবার দুপুরে পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র, সাদ্রী চলচিত্র অভিনেতা জয় বসু, খ্যাতিমান ব্যায়াম বীদ রাজ বারুই সহ কয়েকজন সেই মূর্তি খুলে নদীতে ভাসিয়ে দেয়।

স্বরুপ মিত্র ও রাজ বারুই জানান, এটা অত্যন্ত কুরুচিপূর্ণ অভ্যাস। হিন্দু দেবদেবীদের অনেকে শ্রদ্ধা করে পূজা দেন। কিন্তু, সেই মূর্তির সামনে অবাধে চলত মুত্র তাগ, গুটকার পিক ফেলা।কারা লাগিয়েছিলেন জানিনা। খারাপ লাগায় আজ আমরা খুলে নদীতে বিসর্জন দিলাম।






