
#রায়গঞ্জ: আর জি কর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর জেরে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর ডিওয়াইএফআই। সংগঠনের পক্ষ থেকে শনিবার বিকাল সাড়ে চারটায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে এক পথ অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়।

এই প্রতিকী পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করে বলেন, রাজ্য সরকার যেমন বেকার যুবতীদের কর্মসংস্থান দিতে অক্ষম ঠিক তেমনি প্রশিক্ষণরত জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতেও অসমর্থ। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানান অবিলম্বে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির।








