Explore

Search

July 12, 2026 2:03 pm

IAS Coaching

অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে বাইকে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার ঘটনার চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিক্যালে

#রায়গঞ্জ: ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে বাইকে করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার ঘটনার চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিক্যালে। রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকার বাসিন্দা সুস্মিতা বর্মনের শুক্রবার গভীর রাতে প্রসব যন্ত্রণা হয়।সেই সময় ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য একাধিকবার ফোন করার পর অবশেষে সুস্মিতার বাড়ির লোককে জানানো হয় পর্যাপ্ত ১০২ অ্যাম্বুলেন্স নেই।

এরপরই নিরুপায় হয়ে ওই রোগীকে বাইকে করেই, রোগীর জীবনের ঝুঁকি নিয়ে রায়গঞ্জ হাসপাতালো ভর্তি করে সুস্মিতা বর্মনের পরিজনরা। এই ঘটনায় ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন সুস্মিতা বর্মনের দাদা ও মামা।তাদের অভিযোগ,পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রয়েছে। যদি সেই পরিষেবাই না মেলে তাহলে অ্যাম্বুলেন্স রাখার প্রয়োজন কিসের!

এই ঘটনায় রোগীর বড়সড় শারীরিক সমস্যাও হতে পারতো।এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানানো হয় রোগীর পরিবারের তরফ থেকে।এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলা ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্বে থাকা অরিন্দম চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের রাতে দুটো ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য থাকে। কাল রাতে কী ঘটনা ঘটেছিলো সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি ফোন কলে কী কথা হয়েছিলো সেই কল রেকর্ডও খতিয়ে দেখা হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja