Explore

Search

July 12, 2026 2:43 pm

IAS Coaching

অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের দাবীতে অবস্থান বিক্ষোভে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা

#রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের দাবীতে অবস্থান বিক্ষোভে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা৷ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা তৃণমূলে শিক্ষা বন্ধু সমিতির নেতৃত্ব তপন নাগ কে অনৈতিক ভাবে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

পাশাপাশি এই সব কিছু উপাচার্যের অঙুলী হেলনে হচ্ছে বলেও তাদের অভিযোগ। যদিও উপাচার্য দীপক রায় তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন পাশাপাশি উপাচার্যের দাবী ওই অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। ওকে নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja