Explore

Search

July 12, 2026 2:42 pm

IAS Coaching

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডুয়ার্স জুড়ে সারম্বরে বিশ্ব জনজাতি দিবস পালিত হলো

#মালবাজার: শুক্রবার ছিল বিশ্ব জনজাতি দিবস। এই উপলক্ষে রাজ্যের ২১টি জেলাতে পালিত হচ্ছে সারম্বরে নানা অনুষ্ঠান। রাজ্যের মুল অনুষ্ঠানটি পালিত হয় ঝাড়গ্রামে। সেখানে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে অনুষ্ঠানের সূচনা করেন।
এদিন জলপাইগুড়ি জেলা স্তরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার পাতিবাড়ি স্কুল ময়দানে।
এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি বর্নাঢ্য বাইক র‍্যালি নানা এলাকা ঘুরে পাতিবাড়ি স্কুলে এসে শেষ হয়।
এদিন বাগরাকোট মিনা মোরে কিম্বদন্তী বীর শহীদ বিরশা মুন্ডার মর্মর মুর্তিতে পুস্পার্ঘ প্রদান করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক জেলাশাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্যরা।
এরপর তার চলে আসেন পাতিবাড়ি স্কুল মাঠের মুল মঞ্চে। সেখানে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার খান্ডেবহালে উমেশ গনপত সহ বিশিষ্ট জনেরা।
এদিন উদ্বোধন করে মন্ত্রী শ্রী চিকবরাইক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে  বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য অত্যন্ত যত্নশীল। মুলত তার অনুপ্রেরণায় রাজ্য জুড়ে এই দিন উৎযাপিত হচ্ছে। আদিবাসীরা তাদের বিকাশ করতে পারছেন। জেলাশাসক শামা পারভিনের ভাষনে ডুয়ার্সের চাবাগান এলাকায় বাল্যবিবাহ ও মহিলাদের কথা উঠে আসে।তিনি বলেন, দেখা যায় বিভিন্ন  চাবাগানে অল্প বয়েসের মেয়েদের বিয়ে হয়।
এটা ঠিক নয়, তাতে ভবিষ্যতে সমস্যা হয়। মেয়েরা যাতে স্কুল কলেজে পড়াশোনা করে পরিনত হয় সেদিকে মা বাবাদের লক্ষ্য রাখা উচিত। এদিন বিশিষ্ট আদিবাসী সফল ও কৃতি মানুষদের সন্মানিত করা হয় ও বিভিন্ন সম্প্রদায়ের হাতে ধামসা মাদল তুলে দেওয়া হয়। সরকারি এই অনুষ্ঠানের পাশাপাশি নাগরাকাটা, চালসা এলাকায় বীর শহীদদের প্রতি পুস্পার্ঘ প্রদান ও নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja