Explore

Search

July 12, 2026 2:42 pm

IAS Coaching

করণদিঘি থানাকে রায়গঞ্জ কোর্টের আওতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরিদের

#ইসলামপুর: ইসলামপুর কোর্ট থেকে করণদিঘি থানাকে রায়গঞ্জ কোর্টের আয়োতায় নিয়ে যাওয়ার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে অবস্থান বিক্ষোভ আইনজীবী ও আদালতের মৌরিরা। আইনজীবীদের দাবি করণদিঘি থানাকে ইসলামপুর কোর্টের আয়োতায় রাখতে হবে এই দাবি তুলে আজকে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে আইনজীবী ও মৌরিরিরা।

তাদের দাবি পুরন না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে এই ঘটনার জেরে এদিন কিছুটা কোর্টের কাজকর্ম বিঘ্ন হয়। অন্যদিকে এই দাবির পাশাপাশি ইসলামপুরকে আলাদা জেলা করার জন্য জোড়ালো দাবি তুলে ইসলামপুর মহকুমা আদালতের বিচারপতি ও ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja