
#মালদা: আবারও লাইনচ্যুত ট্রেন। শুক্রবার সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়ি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে রেল যাত্রীদের মধ্যে ।দুর্ঘটনা যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার সকালে মালদার কুমেদপুর স্টেশনের কাছে তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানাযায়।

এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পড়ে ও পাঁচটি বগি। খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উল্লেখ্য, ১৭ ই জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস।

২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। এবার বেলাইন হল আরও একটি মালগাড়ি। স্বভাবতই প্রশ্ন উঠছে ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে।







