Explore

Search

July 12, 2026 2:42 pm

IAS Coaching

বিশ্ব আদিবাসী দিবসে ষষ্ঠ তফসিলের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি

#মালবাজার: শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমগ্র রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। উল্টো দিকে ঠিক এই দিনকে উপলক্ষ করে নিজেদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হলো ৫টি আদিবাসী সংগঠন।তাদের মুল দাবী ছিল আদিবাসী ধর্ম, সংস্কৃতি রক্ষা ও বিকাশের জন্য ডুয়ার্স ও তরাই এলাকার আদিবাসী অধ্যুষিত মৌজা ও স্থান সমুহকে ষষ্ঠ তফসিলের আওতায় আনতে হবে।
এদিন আদি ধরম সারনা পড়হা, আদিবাসী গ্রাম সভা, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, ভারতীয় মূলনিবাসী অধিবাসী বিকাশ পরিষদ, সারা ভারত আদিবাসী লিবারেশন ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা মালবাজার শহরে শুক্রবার এক শোভাযাত্রার মাধ্যমে তাদের দাবি সনদ মাল মহাকুমা শাসকের দপ্তরের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি একই দাবী সনদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছেও পাঠানো হয়েছে। মূলত আদিবাসী সংগঠন গুলো ষষ্ঠ তপশিলের জোরালো দাবি জানিয়েছে এই পত্রের মাধ্যমে। সেই সাথে এবং সাদ্রী ভাষায় পঠন-পাঠন দাবি, আদিবাসীদের জমি এবং সাংস্কৃতিক সংরক্ষণ, চা বাগানের রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার সহ বিভিন্ন দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা।
Advertisement
Live Cricket Score
upskillninja