
#মালবাজার: আবাস যোজনার গৃহ প্রকল্প, হাইমাক্স ও পথবাতি সহ ৫ দফা দাবি নিয়ে মাল পৌরসভায় অভিযান কর্মসূচি পালন সিপিএমের মাল এরিয়া কমিটি। বুধবার স্টেশন রোড এলাকার সিপিএমের দলীয় কার্যালয় থেকে বিভিন্ন দাবি নিয়ে দলের কর্মীরা মিছিল রার করেন। স্টেশন রোড, জাতীয় সড়ক হয়ে দুপুর ১২ টা নাগাদ সেই মিছিল পৌছায় মাল পৌরসভা দপ্তরে পৌছায়।

সেখানে খানিকক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে দলের পক্ষ থেকে এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত, জেলা কমিটির সদস্য পার্থ দাস, সমীর ঘোষ, প্রাক্তন পৌর চেয়ারম্যান সুপ্রতিম সরকার বর্তমান চেয়ারম্যান স্বপন সাহার কক্ষে প্রবেশ করে তার হাতে দাবী স্মারক তুলে। স্মারক তুলে দিয়ে রাজা দত্ত বলেন, মাল পৌর এলাকায় পথবাতি ঠিক মতো জ্বলে না। অনেক হাইমাক্স বাতি জ্বলে না।

বাড়ি বাড়ি পানীয়জল ঠিক মতো পৌঁছাতে পারে না। আবাস প্রকল্পের বাড়িঘর তৈরি হচ্ছে না। বেশ কিছু বছর আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় মানুষের সুবিধার্থে একটি আবাস তৈরি করা হয়েছিল। সেই ভবনটি কি অবস্থায় আছে?

জানার জন্য আজ এই স্মারক লিপি দিলাম।
এনিয়ে চেয়ারম্যান স্বপন সাহা জানান, ওনারা এসেছিলেন বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
আগামী পুজার আগেই রাস্তা, পথবাতি সহ অন্যান্য বিষয় গুলির ব্যবস্থা নেওয়া। এছাড়াও হাউজ ফর অল প্রকল্প নিয়ে কথা বলেছেন। সেসব খতিয়ে দেখা হবে।






