Explore

Search

July 12, 2026 3:24 pm

IAS Coaching

টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তিন দুষ্কৃতী

#করণদিঘি: এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তিন দুষ্কৃতী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে করণদিঘির মহম্মদপুর বাইপাস এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ডালখোলার বয়বসায়ী মনোজ আগরওয়াল ৬ লক্ষ টাকা নিয়ে ডালখোলা থেকে করণদিঘি আসছিলো। টোটোতে ছিলেন তিনি। সেই সময় মহম্মদপুর এলাকায় তাকে ঘিরে ধরে তিন জন।

তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করে বাইকে পালানোর সময় তাদের তাড়া করেন ওই ব্যবসায়ী। তাড়া খেয়ে পালাবার সময় বাইক নিয়ে পড়ে যায় দুষ্কৃতীরা। এরপর স্থানীয়রা তাদের ধরে ফেলে এবং বেঁধে রাখে। স্থানীয়দের দাবি,তাদের কাছে আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে। পুলিস সূত্রে জনা গেছে এই ঘটনায় অভিযুক্তরা হলো রঞ্জিত কুমার, তাপস সরকার ও ফাইজাল আলম।

Advertisement
Live Cricket Score
upskillninja