
#রায়গঞ্জ: রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালে অবস্থিত মা ক্যান্টিনের নবনির্মিত ডাইনিং হল এবং কিচেন শেডের শুভ
উদ্বোধন হলো রবিবার। সেদিন এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য কোর্ডিনেটরেরা।

এই মা ক্যান্টিনে দূর দূরান্ত থেকে চিকিৎসার কারণে হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনেরা অত্যন্ত স্বল্পমূল্যে দ্বিপ্রাহরিক আহার পান। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান ৫০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ডাইনিং হলে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াইশো জন দুপুরের খাবার পাবেন। রোগীর আত্মীয় পরিজনের মধ্যে এই মা ক্যান্টিন জনপ্রিয় হয়ে উঠবে বলেই তিনি আশাবাদী।







