
#রায়গঞ্জ: রায়গঞ্জ পৌরসভা কর্তৃক সম্বর্ধিত হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রবিবার রায়গঞ্জ পৌরভবনের সুব্রত রায় মেমোরিয়াল হলে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্বাগত ও সংবর্ধনা জানালো পৌরসভা কর্তৃপক্ষ।

এই অনুষ্ঠানে কৃষ্ণ কল্যানী ছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সাধন কুমার বর্মন সহ পৌরসভার কো-অর্ডিনেটেরা। বিধায়ককে উত্তরীয় ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন সকলে।

পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন আগামী দিনের রায়গঞ্জ তথা রায়গঞ্জবাসীর স্বার্থে উন্নয়নের গতি আনতে সফল হবেন কৃষ্ণ কল্যাণী। উপপৌরপ্রশাসক অরিন্দম সরকার বলেন দীর্ঘদিন পর রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে। এর সুফল আগামী দিনে মানুষ অবশ্যই পাবে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং যানজট সমস্যা সমাধান করাই হবে আগামী দিনে তার মূল লক্ষ্য।






