Explore

Search

July 12, 2026 4:42 pm

IAS Coaching

পাচারের আগেই শালকাঠ উদ্ধার করলো মাল থানার পুলিশ, আটক এক

#মালবাজার: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে  পাচারের আগেই প্রায় ১৫ সিএফটি শাল কাঠ উদ্ধার করলো মাল থানার পুলিশ । রবিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ মাল থানার পুলিশ এই কাঠ পাচার রুখে দিয়ে আটক করেছে একজনকে। জানা গেছে, ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরামারি থেকে পাচারের জন্য শাল কাঠ একটি ছোটো যাত্রীবাহী গাড়িতে করে ক্রান্তি ব্লকের মৌলানি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
সেসময় গোপন সূত্রে খবর পেয়ে রাজা চা বাগানের ফাটকাম ডিভিশন সংলগ্ন এলাকায় মাল থানার সাদা পোশাকের পুলিশ অভিযানে নামে। তখন রাত আনুমানিক দশটা নাগাদ একটি ছোট যাত্রীবাহী গাড়ি আটক করা হয়। পুলিশকে দেখে গাড়িতে থাকা বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে একজনকে ধরে ফেলে পুলিশ। এরপর গাড়ি থেকে প্রায় ১৫ সিএফটি শাল কাঠ উদ্ধার করা হয়। আটক সেই যুবকের নাম নূর ইসলাম বলে জানা গেছে।
সে জানায়, “দুরামারি থেকে তারা মৌলানিতে কাঠ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাকে শ্রমিক হিসেবে নিয়ে আসা হয়েছে। এই পাচারের সঙ্গে একটি বড় গ্যাং জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান। মাল থানার পুলিশ এই পাচারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তার তদন্তে নেমেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja