Explore

Search

July 12, 2026 4:42 pm

IAS Coaching

খোলা জায়গায় মর্টার সেল পড়ে থাকায় আতংক

#মালবাজার: মাল ব্লকের ওদলবাড়ির চুইয়া বস্তি এলাকার ধানখেতের পাশে খোলা জায়গায় মটার সেল পড়ে থাকতে দেখে  আতঙ্ক ছড়ালো।খবর পেয়ে  ঘটনা স্থলে আসে মালবাজার থানার পুলিশ। কি ভাবে এই মর্টার সেল এখানে এলো তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

পাশেই যেহেতু ঘীস নদী, সেই নদীতে ভেসে এসেছিলো কিনা এবং সেই নদী থেকে পরবর্তীতে কেউ গ্রামে এনেছে কিনা, সেটাও ক্ষতিয়ে দেখছে পুলিশ। কি ভাবে এই মর্টার শেল এখানে এলো তা ভেবেই পাচ্ছে না স্থানিয় মানুষ।এভাবে মর্টার সেল পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়ায়।  

পুলিশ সুত্রে জানা গেছে আগামীকাল মর্টার শেল উদ্ধার করতে সেনাবাহিনী আসবে। সেই জন্য আজ সারাদিন সারা রাত পুলিশ প্রশাসন এই সেলের দেখভালের দায়িত্ব থাকবে। কোন অপ্রীতিজনক ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja