Explore

Search

July 12, 2026 4:43 pm

IAS Coaching

আবারও বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো পুরুষ চিতাবাঘ

#মালবাজার: শুক্রবার ভোরে আবার খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে নাগরিক ব্লকের বামনডাঙ্গা চাবাগানে। জানাগেছে, ডায়না ও গরুমারা বনাঞ্চল লাগোয়া বামনডাঙ্গা চাবাগানে হাতি, চিতাবাঘ, বাইসন সহ অন্যান্য বন্য প্রানীর উপদ্রব লেগেই আছে। গত কিছুদিন ধরে শ্রমিক মহল্লায় চিতাবাঘের উপদ্রব বাড়ছিল।
শ্রমিকদের দাবি মেনে বনকর্মীরা চাবাগানের ভিতরে খাঁচা পাতে। শুক্রবার নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে ১ নং সেকশনে ভোরে চিতাবাঘটিকে খাঁচাবন্দী অবস্থায় দেখে বাগানের শ্রমিকরা।এই খবর ছড়িয়ে পড়লে চিতাবাঘটিকে দেখতে ভিড় জমে যায়। খবর পেয়ে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের  রেঞ্জ অফিসার ওকে ও কর্মীরা চলে আসেন।
তারা খাঁচা সুদ্ধ চিতাবাঘটিকে  নিয়ে যান। রেঞ্জার সজল দে জানান সুস্থ চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, ডায়না ও গরুমারা জঙল লাগোয়া বামনডাঙা চা বাগান। চিতাবাঘ, হাতি ও বাইসনের আতংক লেগেই থাকে।জঙলের পরিসর সংকুচিত হওয়ায় লোকালয়ে বন্যপ্রানীর আনাগোনা লেগেই থাকে।
Advertisement
Live Cricket Score
upskillninja