Explore

Search

July 12, 2026 5:24 pm

IAS Coaching

পৌরসভার সমস্ত দপ্তরের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক জেলাশাসকের

#মালবাজার: মাল পৌর সভার বয়স প্রায় ৩৫ বছর। দীর্ঘ সময়ে শহরের বুকে নানা উন্নয়ন মুলক কাজ হয়েছে। এই দীর্ঘ সময়কালের মধ্যে নানান কাজের যেমন প্রশংসা হয়েছে পাশাপাশি সমালোচনা হয়েছে। কিন্তু, জেলা শাসক নিজে উপস্থিত থেকে পৌরসভার সমস্ত দপ্তরের কর্মী, পৌরসদস্যদের নিয়ে পর্যালোচনা সভা বা রিভিউ মিটিং হয়নি।
বুধবার এই প্রথম  জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন মাল পৌরসভার সভাকক্ষে উপস্থিত থেকে পর্যালোচনা সভা করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ধিমান রাখা ও পুস্পক রাই, মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা।
দুপুর ১২ থেকে বেলা ৩টা পর্যন্ত টানা তিনঘণ্টা পর্যালোচনা বৈঠকের পর বেরিয়ে এসে জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পৌরসভার বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন, হাউস ফর অল, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আগামী দিনে কিভাবে আরও ভালো কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।
পরে চেয়ারম্যান স্বপন সাহা বলেন, এই প্রথম জেলা শাসক পর্যালোচনা বৈঠক করলেন। আমরা কিছু প্রস্তাব তার সামনে রেখেছি। যার মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, মোটর ভেইকেল দপ্তর মালবাজার শহরে চালু করা, মহকুমাশাসকের দপ্তর নতুন বিল্ডিংয়ে স্থানান্তর সহ নানা প্রস্তাব রয়েছে। এদিন পৌরসভা দপ্তরে যথেষ্ট তৎপরতা দেখা যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja