
#মালবাজার: গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছিল চলতি বছরের অরন্য সপ্তাহ। রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে চলছে গাছ লাগানোর কর্মসূচি। বিভিন্ন সরকারি ও বে সরকারি সংস্থার উদ্যোগে চারাগাছ লাগনো হয়। শনিবার ছিল শেষ দিন, এদিন সকালে স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠন মাউন্টেন ট্র্যাকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজার শহরের দক্ষিনে তেশিমলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে চারাগাছ লাগনো হয়।

পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চারাগাছ বিতরণ করা। এই কাজে সহযোগিতা করেছে মালের সোশ্যাল ফরেস্ট দপ্তর। সংস্থার সম্পাদক স্বরুপ মিত্র বলেন, গত এক সপ্তাহ ধরে আমরা মালবাজার শহরের নানা এলাকায় গাছ লাগিয়েছি।

পাশাপাশি বুড়িখোলা বনাঞ্চল ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ লাগিয়েছি। আজ তেশিমলা এলাকায় গাছ লাগালাম। এরসাথে মানুষকে সচেতন করা হলো। এদিন চালসা, ওদলাবাড়ি, ডামডিম সহ বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগলো হয়।






