
#রায়গঞ্জঃ রবিবার সকালে রায়গঞ্জ পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এবং উত্তর দিনাজপুর বাস্কেটবল এন্ড ভলিবল অ্যাসোসিয়েশন এর সহায়তায় অরণ্য সপ্তাহ উপলক্ষে স্মৃতিবৃক্ষরোপণ করা হয়। উত্তর দিনাজপুর বাস্কেটবলের ভলিবল অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত শরদিন্দু কিরণ দাস( কালুদা), প্রয়াত শিশির গুহ(তিনুদা) ও প্রয়াত তারাশংকর ভট্টাচার্য ( তারাদা) এই তিনজনের স্মৃতির উদ্দেশ্যে যথাক্রমে একটি কৃষ্ণচূড়া ও দুটি বকুল গাছ অ্যাসোসিয়েশনের মাঠে রোপন করা হয়।

এছাড়াও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে একটি করে, আকাশমণি, অর্জুন ও জামগাছ এসোসিয়েশনের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিপুল মৈত্র, অনিরুদ্ধ , সোমনাথ সিং, বিশ্বরূপ চক্রবর্তী, ভানু কিশোর সরকার,সুভাষ রাহা, কল্যান ঘোষ,স্কুলছাত্রী সুইটি ঘোষ, রায়গঞ্জ পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক সূর্য নারায়ণ চক্রবর্তী প্রমুখ।

উত্তর দিনাজপুর বাস্কেটবল এন্ড ভলিবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সম্পাদক মুকুলেশ রায়, ভানু পাল প্রমুখ এছাড়াও আরো অনেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবনির্মিত রায়গঞ্জ পরিবেশ রক্ষা কমিটির প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল। জুলাই আগস্ট মাস জুড়ে সংগঠনের পক্ষ থেকে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।






