

#মালবাজার: দখল হয়ে যাওয়া সরকারি জমি দখল মুক্ত করার কাজে নামলো মাল পৌরসভা। জেসিবি মেসিন দিয়ে ভেঙে গুড়িয়ে সরিয়ে দেওয়া হলো ৮-১০ টি দোকান। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি জমি দখল মুক্ত করার বিষয়ে হুসিয়ারি দিয়েছিলেন।

তারপর পর থেকে রাজ্য জুড়ে বে-আইনি দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
বুধবার মাল পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয়। মাল – বড়দীঘি রাজ্য সরকের পাশে কর্মতীর্থ ভবনের সামনে বেশ কয়েকটি দোকান ঘর ছিল। বেশ কিছু বছর কয়েকজন মানুষ রাস্তার পাশে সরকারি জমি দখল করে দোকান বানিয়ে ব্যবসা করছিল।

এদিন দুপুর ১২টা নাগাদ মাল পৌরসভার কর্মীরা জেসিবি মেসিন নিয়ে কর্মতীর্থ ভবনের সামনে যান। সেখানে বে আইনি ভাবে নির্মিত দোকান ভেঙে জমি দখল মুক্ত করেন। এনিয়ে মাল পৌর সভার চেয়ারম্যান স্বপন সাহা জানান, আমাদের অভিযান শুধু আজকের জন্য নয়।আমরা গোটা শহরের সমস্ত দিকে নজর রাখছি। আমাদের এই অভিযান চলতে থাকবে।






