Explore

Search

July 12, 2026 7:38 pm

IAS Coaching

রেন কার্ট ধসে পড়ল জাতীয় সড়কের মাটি

#মালবাজার: বর্ষায় উত্তর বঙ্গের ডুয়ার্স এলাকায়  বৃষ্টি বা বৃষ্টি থামার পর রাস্তা ও বাঁধের মাটি ধসে পড়ার ঘটনা ঘটে। এই ঘটনাকে রেন কার্ট বলে। অনেক সময় সেতু বা কালভার্ট সংলগ্ন মাটি ধসে গিয়ে সমস্যা তৈরি হয়। যানবাহন চলাচলের সমস্যা হয়।
সোমবার ডামডিমের কাছে জাতীয় সড়কের উপর ধুবি ঝোড়ার সেতু পাসে মাটি ধসে পড়তে দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ড ওয়াল। এনিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা যায়। যানবাহন সাবধানে চলাচল করে। বেরিয়ে আসে অপ্টিকাল ফাইবারের ফোন লাইনের কেবল তার।
উল্লেখ্য, টানা বৃষ্টির পর গতকাল দুপুরের পর থেকে বর্ষনের বিরাম দেখা গেছে। এরপর এই ঘটনা নজরে আসে।
যদিও স্থানীয় ভাবে ওই জায়গায় লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে। বিকাল পর্যন্ত জাতীয় সরক কর্তৃপক্ষ মেরামতের কাজে হাত লাগাতে দেখা যায় নি। স্থানীয়দের বক্তব্য, অবিলম্বে ক্ষতিগ্রস্ত সড়কের অংশ দ্রুত মেরামত করা দরকার। না হলে রাস্তা ধসে পড়লে শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্সের যোগাযোগ ব্যাহত হবে। এনিয়ে জাতীয় সড়ক দপ্তরের এক বাস্তুকার জানান, ঘটনাটি নজরে এসেছে। আজ সকালের পর ঘটেছে। দ্রুত মেরামত করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja