Explore

Search

July 12, 2026 7:37 pm

IAS Coaching

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন ডামডিম নিচু বাজার এলাকা

#মালবাজার: কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিতে জল জমে জলমগ্ন হল ডামডিমের নিচু বাজার এলাকা। প্রায় ৭ থেকে ৮ টি বাড়ি জলমগ্ন হয়। যার ফলে চরম সমস্যায় পরে এলাকার মানুষ জন। এলাকার বাসিন্দা ফতে আনসারি বলেন, গত দুই দিন রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে।রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির ভিতর পযন্ত জল। যার ফলে পুরো এলাকা জলে থৈ থৈ অবস্থা।
জলের জন্য ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না। বৃষ্টির জল রান্নাঘর সহ বিভিন্ন ঘরে ঢুকে যায়। আজ রবিবার হাটের দিন  কিন্তু বৃষ্টির জন্য জল জমে যাওয়ায় ঘর থেকে বের হওয়ায় যাচ্ছিল না। ঘরের সামনেই একটি ড্রেন সব আবর্জনা পড়ে বন্ধ হয়ে যায় ড্রেন। বৃষ্টির জল জমে যায়। নালা বন্ধ থাকার কারণেই ঘরের জল বের হতে পারছিল না। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা জল নামে। তবে মাঝে মাঝে এই ভোগান্তি রয়েই যায় এলাকায়।
অন্যদিকে ডামডিম থেকে ডামডিম চাবাগানে যাবার রাস্তায় কিছুদিন আগে তৈরি হয়েছিলো একটি  কার্লভার্ট।  কিন্তু বৃষ্টির জন্য এই কার্লভার্ট এর সংযোগ কারী রাস্তার অর্থেক অংশ ভেঙ্গে ধসে যায়। সংযোগ কারি অ্যাপ্রোচ রোড ধসে পরার জন্য এই রাস্তা দিয়ে সব ধরনের গাড়ি চলাচল একদন বন্ধ হয়ে গেছে। যারফলে মানুষের হয়রানি হচ্ছে। ডামডিম চা বাগানের মানুষেরা মহা সমস্যায় পড়ে। ডামডিম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত অ্যাপ্রোচ রোড মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja