

#মালবাজার: প্রবল বৃষ্টির কারনে রাস্তার ওপর ভেঙ্গে পরলো একটি গাছ। যার ফলে সাময়িক বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। ঘটনাটি ঘটে শুক্রবার মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকায় জাতীয় সড়কে। জানা গেছে, গতকাল সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয় মহকুমা জুরে। এই বৃষ্টির জন্য হিন্দিস্কুল এলাকায় রাস্তার পাশে থাকা বড় একটি গাছ ভেঙ্গে রাস্তার ওপর এসে পড়ে। যারফলে ক্ষতি হয় একটি দোকানী এবং বিদ্দুৎয়ের মেন লাইনের তারের।

স্থানিয় ব্যক্তিরা জানান, বিদুৎয়ের তারের মধ্যে গাছটি ঝুলে থাকে কিচ্ছুক্ষন। সেই কারনে দোকানের ভেতরে থাকা মানুষজন রক্ষা পেয়েছে। এরপর স্থানিয় মানুষ গাছের ডালপালা কেটে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে ক্ষতি হয়েছে বিদ্যুৎয়ের তার সহ সরঞ্জামের। সেই কারনে বিদ্যুৎ নেই এলাকায়। বিদ্যুৎ দপ্তরের কর্মিরা কাজ চালিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন যে দ্রুত সব স্বাভাবিক হয়ে যাবে।






