Explore

Search

July 12, 2026 7:37 pm

IAS Coaching

বৃষ্টি ভেজা দিনে শহরে দুই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া

#মালবাজার: শনিবার বৃষ্টি ভেজা দিনে মালবাজার শহরে দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের পরিবেশেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মালবাজার শহর ও আশেপাশের এলাকায় ক্রীড়াবিদ ও শিক্ষক হিসাবে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন সঞ্জয় সোম(৪২)। শনিবার সকালে ১৪ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগর কলোনির বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। প্রয়াত সঞ্জয় সোম পেশায় বড়দীঘি হাই স্কুলের শিক্ষক ছিলেন।
শিক্ষকতাকে ছাপিয়ে গিয়েছিল তার ক্রীড়াপ্রেম। প্রতিদিন সকাল বিকাল শহরের বিভিন্ন মাঠে তাকে দেখা যেত। তার হাত দিয়ে বহু খেলোয়াড় তৈরি হয়েছে। বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান ও সামাজিক কাজে তাকে দেখা যেত। তার ক্রীড়া প্রেমের জন্যে একাধিক বার সন্মানিত হয়েছেন। এহেন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।
জানাগেছে, মৃত সঞ্জয় সোম প্রমোদনগর কলোনিতে দাদার সঙ্গে থাকতেন। প্রতিদিন সকালেই শয্যা ত্যাগ করার অভ্যাস ছিল। শনিবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তার ঘরের দরজা বন্ধ থাকতে দেখা যায়। অনেক ডাকাডাকিতে সারা না পেয়ে দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার হয়। তারপর মাল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
দ্বিতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটে শহরের ৪ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনিতে। জানাগেছে, স্থানীয় বাসিন্দা প্রদীপ দে(৪৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার হয়। পরে হাসপাতালে মৃত বলে ঘোষণা করে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মাল থানার পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে। সারাদিন বৃষ্টির মাঝেও দুটি অস্বাভাবিক মৃত্যু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja