Explore

Search

November 9, 2026 9:34 pm

IAS Coaching

আব্দুলঘাটা ধ.র্ষণ ও খু.নের ঘটনায় এনকাউন্টার, মুখ খুললেন মন্ত্রী কৌশিক চৌধুরী

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আব্দুলঘাটার ১৩ বছরের নাবালিকার ধ.র্ষণ ও খু.নের ঘটনায় অভিযুক্তের পুলিশের গুলিতে এনকাউন্টারে অভিযুক্ত দিলীপ রায়ের মৃ.ত্যুর পর এবার মুখ খুললেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, “বদলের বাংলায় ধ.র্ষকদের কোনও ছাড় নেই। কন্যা শিশুটির মায়ের চোখের জল আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।”

ঘটনাকে ঘিরে রায়গঞ্জের সাধারণ মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অভিযুক্তের এনকাউন্টারে মৃ.ত্যুর ঘটনায় অনেকে স্বস্তি প্রকাশ করলেও, এমন নৃশংস অপরাধের পুনরাবৃত্তি রুখতে কঠোর পদক্ষেপ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছে বিভিন্ন মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আব্দুলঘাটা কাণ্ডে অভিযুক্ত দিলীপ রায়কে গ্রেপ্তার করতে যায় রায়গঞ্জ থানার পুলিশ। সেই সময় অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গু.লি চালায় বলে অভিযোগ। পুলিশের গাড়িতেও গুলি লাগে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে পারার পুকুর গ্রামে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে অভিযুক্ত। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃ.ত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আব্দুলঘাটা থেকে ১৩ বছরের নাবালিকার মৃ.তদেহ উদ্ধারের পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত দিলীপ রায়। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja