Explore

Search

November 9, 2026 9:34 pm

IAS Coaching

আবদুলঘাটা ধর্ষ*ণ ও হ”ত্যা কান্ডে অভিযুক্তকে এনকাউন্টার, উচ্ছ্বাস প্রকাশ সাধারণ মানুষের

#রায়গঞ্জ: অবশেষে আবদুলঘাটা ধর্ষ*ণ ও হ”ত্যা কান্ডে অভিযুক্তকে এনকাউন্টার করলো রায়গঞ্জ থানার পুলিশ। জানা গেছে, কালীপুজোর রাতে, বাংলা বিহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে যায় রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওই অভিযুক্ত। গুলি লাগে পুলিশের গাড়িতে। এরপর পুলিশ গুলি চালালে পারার পুকুর গ্রামে লুটিয়ে পড়ে ওই অভিযুক্ত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা।

জানা গেছে, আবদুলঘাটা ধর্ষ*ণ ও হ”ত্যা কান্ডে অভিযুক্ত ওই ব্যক্তির নাম দিলীপ রায়। তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ ছিল। আব্দুলঘাটা থেকে ১৩ বছরের মেয়েটির দেহ উদ্ধারের পর পলাতক ছিল ওই দিলীপ রায়। এমন এনকাউন্টার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়গঞ্জের সাধারণ মানুষ। পুলিশ যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছে, তাতে এমন ঘটনা কমবে বলে আশাবাদী রায়গঞ্জের সাধারণ মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja