Explore

Search

November 3, 2026 8:28 pm

IAS Coaching

জাতীয় স্তরে সাফল্য, তুলসীপাড়া-রূপাহার সারদা শিশু তীর্থর গর্ব পর্ণশ্রী বর্মন

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে উত্তর দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল তুলসীপাড়া, রূপাহারের সারদা শিশুতীর্থের সপ্তম শ্রেণির ছাত্রী পর্ণশ্রী বর্মন। বিদ্যা ভারতী অখিল ভারতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছে সে। ১০০ এবং ৬০০ মিটার দৌড়ে একটুর জন্য পদক হারায় খুদে পর্ণশ্রী। তবে, এদিন ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেয় সে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১ থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিদ্যা ভারতী উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেছিল পর্ণশ্রী। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন তার এই সাফল্যকে বিশেষ মাত্রা দিয়েছে।

পর্ণশ্রীর এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সারদা শিশুতীর্থের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। বিদ্যালয়ের প্রিন্সিপাল স্বরূপ গোবিন্দ রাহা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের ঘরের মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। জাতীয় স্তরের এই প্রতিযোগিতা তাকে অনেক নতুন অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে। আগামী দিনে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভালো ফলাফল করবে বলে আমরা আশাবাদী।”

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পর্ণশ্রী বর্মনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামী দিনেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং আরও বড় মঞ্চে জেলার নাম উজ্জ্বল করুক—এমনটাই প্রত্যাশা বিদ্যালয়ের সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja