Explore

Search

September 16, 2026 3:44 pm

IAS Coaching

সাপে কাটা শিশুর হাসপাতালে মৃ@ত্যু নিয়ে ক্ষোভ অবিভাবকদের, পরে অভিযোগ

#মালবাজার: সাপে কাটা এক শিশুর হাসপাতালে মৃত্যু। চিকিৎসায় বিলম্ব হয়েছে এবং সেজন্যেই শিশুটির মৃত্যু ঘটেছে। এই অভিযোগ তুলে শিশুটির অভিভাবক এবং আত্মীয়-স্বজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। পরে বিকেলে মাল থানায় অভিযোগ জানায়।
জানা গেছে, মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নেবুছাপুর চা বাগানের ব্রিজ লাইন শ্রমিক মহল্লার একটি আবাসনের উঠানে শনিবার দুপুরে আনজারা ওরাও (৮) নামের এক শিশু কন্যা খেলছিলো। সেই সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। শিশুর চিৎকারে বাড়ির লোকজন এবং আশেপাশের মানুষ ছুটে আসে। ছটফট করতে করতে আস্তে আস্তে নেতিয়ে পড়তে থাকেন। বাড়ির লোকজন দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসকরা কিছুক্ষণ বাদে তার চিকিৎসা শুরু করে। কিন্তু, শেষ রক্ষা হয়নি, চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়।
এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন শিশুর পিতা অনিল ওরাও এবং আত্মীয় পরিজনেরা।তারা ক্ষোভের সঙ্গে বলতে থাকেন, চিকিৎসা শুরু করতে দেরি করা হয়েছে। সময় মত চিকিৎসার হলে হয়তো এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি হতো না।
তারা হাসপাতালের ডাক্তার এবং কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানান।
পরে তারা বিকেল বেলা মাল থানায় লিখিত অভিযোগ করেন, এ নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল সুপার ডা: সৌররঞ্জন বসু বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক, যখন আনা হয়েছিল তখন তার অবস্থা অনেকটাই অবনতি ছিল। ডাক্তার বাবুরা চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেননি। আমরা সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
Advertisement
Live Cricket Score
upskillninja