Explore

Search

September 16, 2026 3:47 pm

IAS Coaching

পেশাদারিত্ব বাড়াতে কর্মীরদের বিনামূল্যে হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং দিল লাটাগুড়ি রিসোর্ট ওনার্সরা

#মালবাজার: গুনগত মান ও পেশাদারিত্ব বাড়াতে প্রায় অর্ধ শতাধিক কর্মীদের বিনামূল্যে আধুনিক হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে শংসা পত্র দিল লাটাগুড়ি রিসোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার গরুমারা বনাঞ্চল লাগোয়া অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রশিক্ষণ শেষে কর্মীদের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সে উপস্থিত ছিলেন কলকাতার তারাতলার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অভিঞ্জ প্রশিক্ষক সুরজিৎ দাশগুপ্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ের অধ্যাপক অংশুমান চ্যাটার্জি সহ বিভিন্ন রিসোর্টের মালিকেরা।  এই উপলক্ষে সাংবাদিক সন্মেলন করে রিসোর্ট মালিকদের পক্ষ থেকে জানানো হয়, গত জুন মাসে নতুন কমিটি তৈরি হওয়ার পর কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নাওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কর্মীদের পেশাদারিত্ব বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া। আগামী দিনে অন্যান্য কর্মসূচি রয়েছে।
রিসোর্ট মালিকদের সংগঠনের সম্পাদক রাজাশীষ চ্যাটার্জি জানান, আগামী দিনে এই এলাকার তরুণদের বেছে নিয়ে তাদের গাইড প্রশিক্ষণ দেওয়া, পাখি পর্যবেক্ষণ  প্রশিক্ষণ দেওয়া সহ কিছু কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে করে এই এলাকার রিসোর্ট কর্মী থেকে তরুণ তরুণীরা শিক্ষা লাভ করে ভালো জায়গায় কর্মসংস্থান করতে পারে। প্রাথমিকভাবে ৫৫ জন রিসোর্ট কর্মীদের বেছে নিয়ে তাদের পেশাদারিত্ব এবং গুণগত মান বাড়াতে সপ্তাহখানেকের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং শংসাপত্র দেখা দেওয়া হয়েছে যেটা তাদের কর্মজীবনে কাজে লাগবে।
প্রশিক্ষক হিসাবে আশা সুরজিৎ দাশগুপ্ত বলেন, প্রাথমিকভাবে হাউসকিপিং এবং ফুড এন্ড বেভারেজ নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামী দিনে আরো প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যটকদের আপ্যায়ন এবং তাদের সঙ্গে ব্যবহার পর্যটন শিল্পের অন্যতম অঙ্গ। এর সাথে কর্মীদের পেশাদারিত্ব বাড়াতে হবে এবং তার ধারাবাহিকতা রাখতে হবে।
সংগঠনের যুগ্ম সম্পাদক তন্ময় দে বলেন, এখানে রিসোর্টগুলোতে যে সমস্ত কর্মীরা কাজ করে তারা এর বেশিরভাগ অংশই আসে চা বাগান এবং আশেপাশের গ্রাম অঞ্চল থেকে।
পেশাদারী ট্রেনিং এর মাধ্যমে তাদের কাজের উৎকর্ষতা বাড়বে যেটা ভবিষ্যতে তাদের কাজে লাগবে। প্রশিক্ষণ নেওয়া দুই কর্মী জানান, এর আগে কখনো এইরকম ট্রেনিং হয়নি। এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের অভিজ্ঞতা বেড়েছে। যা শিখেছি সেটা আগামী দিনে কাজে লাগাবো।
Advertisement
Live Cricket Score
upskillninja