Explore

Search

July 9, 2026 8:26 pm

IAS Coaching

বাল্যবিবাহ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রচার কন্যাশ্রী বাহিনীর

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি—এই বার্তাই পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবনের কন্যাশ্রী বাহিনীর মেয়েরা। মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের যৌথ উদ্যোগে এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয় বাল্যবিবাহ রোধে সচেতনতা বার্তা। তাদের দাবি, “১৮ বছরের আগে মেয়েদের ও ২১ বছরের আগে ছেলেদের বিবাহ আইনত অপরাধ”। এদিন এই তথ্য সকলের কাছে তুলে ধরা হয় পুস্তিকা, প্ল্যাকার্ড ও সরাসরি আলোচনার মাধ্যমে। গ্রামের পথঘাট ধরে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ছাত্রছাত্রীরা। জানানো হয় কম বয়সে বিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতির কথা।

কন্যাশ্রী নোডাল টিচার সুরজিৎ দত্ত বলেন, এদিনের কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বৃক্ষরোপণ অভিযান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী সকলে মিলে গাছের চারা রোপণ করেন। তাঁর কথায়, “গাছ যেমন পরিবেশ রক্ষা করে, তেমনি সমাজ রক্ষার দায়িত্বও আমাদের নিতে হবে”, এই বার্তাই প্রতিফলিত হয় তাঁদের কাজে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল জানান, “বাল্যবিবাহ রোধে শুধু বক্তৃতা নয়, সরাসরি মানুষের সঙ্গে কথা বলে সচেতন করা প্রয়োজন। এই কর্মসূচি সেই চেষ্টারই অংশ।” এমন উদ্যোগে খুশি গ্রামবাসীরাও। তাঁদের মতে, শিক্ষার্থীদের এই প্রচার সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলবে। সচেতনতা আর সবুজায়নের এমন যুগলবন্দি নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল মারাইকুড়া গ্রামে। এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের।

Advertisement
Live Cricket Score
upskillninja