
#মালবাজার: আবারও বেপরোয়া ডাম্পারের কান্ড, জাতীয় সড়কের উপর রেলওয়ে ওভারব্রীজের ডিভাইডারে ধাক্কা মারলো এক নিয়ন্ত্রণহীন ডাম্পার। শনিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ১৭ নং জাতীয় সড়ক ধরে নিউ মাল থেকে ডামডিম যাওয়ার পথের একটি রেলওয়ে ওভার ব্রিজের নিচে। স্থানীয় সূত্রে জানাগেছে, ভোর রাতের বিকট আওয়াজ শুনে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়।

তারা দৌড়ে আসেন এবং দেখেন একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে রেলওয়ে ওভার ব্রিজের নিচের ডিভাইডারে। একটুখানির জন্য বেচে গেছে পিলার। কিন্তু ড্রাইভারের সামান্য চোট লাগলেও গুরুতরও কিছু হয়নি, কিন্তু ক্ষতি হয়েছে গাড়ির। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে মাল থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক মাস আগে এইরকম একটি নিয়ন্ত্রণহীন ডাম্পার মাল পৌরসভার সামনে বিবেকানন্দ পার্কের দেওয়াল ও ইলেকট্রিকের খুঁটি ভেঙে উড়িয়ে দিয়েছিল।








