Explore

Search

July 9, 2026 9:25 pm

IAS Coaching

নিজের বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন আধা সামরিক কর্মীর ঝুলন্ত দেহ

#মালবাজার: নিজের বাড়ি থেকেই প্রাক্তন আধা সামরিক বাহিনীর এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তি এলাকায়। মৃতের নাম শ্যামল রায় (৫০)। তিনি সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান ছিলেন। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে বাড়িতে একটি দোকানও খুলেছিলেন। শনিবার সকালে বেশ কিছুক্ষন তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন দরজা ভেঙে দেখেন গ্রিল থেকে তার দেহ ঝুলছে।
এর পরেই মেটেলি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
কি কারনে এই ঘটনা ঘটলো? পরিবার সূত্রে জানা না গেলেও প্রতিবেশীদের সূত্র থেকে জানা গেছে মৃত শ্যামল রায় বেশ কিছুদিন যাব মানসিক অবসাদে ভুগছে মেটেলি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে। কি কারনে এই ঘটনা ঘটলো? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement
Live Cricket Score
upskillninja