Explore

Search

July 9, 2026 9:19 pm

IAS Coaching

কালিম্পং জেলার “পাবুং” পরিষ্কার ও সবুজ গ্রাম হিসাবে ঘোষণা

#মালবাজার: বর্তমান সময়ে প্লাস্টিক মুক্ত সবুজ পরিবেশ গড়ে তোলা এক বিরাট চ্যালেঞ্জ।সেই চ্যালেঞ্জ নিয়েছেন কালিম্পং জেলা প্রশাসন। সেই কার্যক্রম অনুযায়ী কালিম্পং ব্লক-১ এর অন্তর্গত পাবুং গ্রামকে বৃহস্পতিবার ‘পরিষ্কার ও সবুজ গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে জেলা শাসক বালাসুব্রহ্মণ্যম টি. ও বিধায়ক রুদেন সাদা লেপচা যৌথভাবে এই সন্মানসূচক ফলক উন্মোচন করেন।
সমালবুং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম এখন একটি প্লাস্টিকমুক্ত, সবুজ ও পরিচ্ছন্ন মডেল গ্রাম হিসেবে উন্নয়নের পথে এগোচ্ছে। গ্রামজুড়ে ডাস্টবিন স্থাপন করে প্লাস্টিক ব্যবহারে রাশ টানার প্রচেষ্টা চালানো হয়েছে। এদিন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং নিচু পাবুং এলাকায় একটি কমিউনিটি হল নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবি তোলা হয়, যার বিষয়ে প্রশাসন ইতিবাচক আশ্বাস প্রদান করেছে। এছাড়াও, পাবুং থেকে চারখোল পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণের কাজও এদিন শুরু হয়। টিকা স্মৃতি পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
একই দিনে সমালবুং গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা কর্মসূচি, তথ্যচিত্র প্রদর্শন, স্বাক্ষর সংগ্রহ অভিযান এবং ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বালাসুব্রহ্মণ্যম টি., বিধায়ক রুদেন লেপচা, বিডিও সমিরুল ইসলাম, পঞ্চায়েত প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা।
এইদিনই শঙ্কর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্বচ্ছ ভারত মিশনের আওতায় জেলা প্রশাসন বর্তমানে কালিম্পং-এ পরিষ্কার ও সবুজ পরিবেশ গড়ে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। ব্লক স্তরেও বিডিও-র সক্রিয়তায় প্রতিটি গ্রামে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন গ্রাম গড়ার উদ্দেশ্যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
Advertisement
Live Cricket Score
upskillninja