Explore

Search

July 9, 2026 10:10 pm

IAS Coaching

হিমাচলে শৃঙ্গ আহরণে সফল রায়গঞ্জের ঋজু

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের সফল অভিযানের পর এবার ভারতের হিমাচল প্রদেশের ৬ হাজারি শৃঙ্গ সিবি১৩ শৃঙ্গ (৬২৬৪ মিটার) ছুঁলেন রায়গঞ্জের পর্বতারোহী ঋজু দে। গত ২৯শে জুন সকাল সাড়ে ৬টা নাগাদ ওই শৃঙ্গে পৌঁছান ঋজু ও সঙ্গী ৮জন পর্বতারোহী। এতে স্বাভাবিক ভাবেই খুশির হাসি ছড়িয়েছে রায়গঞ্জের পর্বতারোহীদের মধ্যে।

জানা গেছে, ঋজুর এই অভিযানে আর্থিক সহয়তা দিয়েছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (আইএমএফ)। রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য ঋজু এদিন হিমাচল প্রদেশের সোলাঙ ভ্যালী থেকে ফোনে বলেন, আজ আমি ভীষণ খুশি। এই শৃঙ্গটি ভীষণ টেকনিক্যাল। লুজ পাথর এবং গ্লেসিয়ার এই শৃঙ্গকে কঠিন করে তুলেছে। তবুও আমরা সফল হয়েছি। আগামী দিনে, আরও উঁচু শৃঙ্গ ছোঁয়ার চেষ্টা করব।

রায়গঞ্জে বসে ওই পাহাড়ি সংস্থার সম্পাদক পার্থ পাল বলেন, দিন কয়েক আগে, হিমাচল প্রদেশ জুড়ে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। তার মধ্যে এমন সফল অভিযান সত্যিই আমাদেরকে গর্বিত করেছে। ঋজু ফিরলে আমরা তাঁকে সংবর্ধনা প্রদান করব। পর্বতারোহণে রায়গঞ্জবাসীর পরপর এমন সাফল্যে স্বভাবতই উচ্ছ্বাস ছড়িয়েছে জেলার পর্বতারোহীদের মধ্যে।

Advertisement
Live Cricket Score
upskillninja