Explore

Search

July 9, 2026 10:59 pm

IAS Coaching

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে “বীজগণিত ও টপোলজির উদীয়মান ধারা” বিষয়ক দুই দিনের কর্মশালা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন ANRF (প্রাক্তন SERB) এর Scientific Social Responsibility (SSR) নীতির আওতায় গত ২৪ ও ২৫শে জুন অনুষ্ঠিত হয় একটি দুই দিনব্যাপী জাতীয় কর্মশালা। কর্মশালার মূল বিষয় ছিল “Emerging Trends in Algebra and Topology” বা “বীজগণিত ও টপোলজির উদীয়মান ধারা”।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর (ড.) দীপক কুমার রায়, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর (ড.) অশোক দাস, কলা অনুষদের ডিন প্রফেসর (ড.) রুমকি সরকার, আর্থিক আধিকারিক শংকর ঘোরাই এবং কর্মশালার বক্তারা। এই কর্মশালায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কলেজ থেকে আগত গণিত বিভাগের অধ্যাপকগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কলেজগুলোর মধ্যে উল্লেখযোগ্য, বেহালা কলেজ, বালুরঘাট কলেজ, কালিয়াগঞ্জ কলেজ, গঙ্গারামপুর কলেজ, ইটাহার কলেজ, দার্জিলিং গভঃ কলেজ, কুশমন্ডি গভঃ কলেজ, গৌর মহাবিদ্যালয়, হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি ও রামানন্দ কলেজ।

সঙ্গে ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষক, স্নাতকোত্তর ও স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা, যাঁরা কর্মশালার মাধ্যমে আধুনিক গাণিতিক ধারণা ও গবেষণা পদ্ধতির সঙ্গে পরিচিত হন। সব মিলিয়ে প্রায় ১০০ জন অধ্যাপক ও ছাত্র ছাত্রী অংশগ্রহণকারী ছিলেন এই কর্মশালায়। এতে বক্তাদের তালিকায় ছিলেন, প্রফেসর (ড.) গৌতম মুখার্জী, পরিচালক, IAI, TCG CREST, কলকাতা এবং প্রাক্তন অধ্যাপক, আইএসআই কলকাতা, প্রফেসর (ড.) কৃষ্ণেন্দু গঙ্গোপাধ্যায়, অধ্যাপক, IISER মোহালি, ড. অনিতা নাওলেকার, সহযোগী অধ্যাপক, ISI বেঙ্গালুরু, প্রফেসর (ড.) মনোরঞ্জন সিংহ, অধ্যাপক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রফেসর (ড.) সুজিত কুমার সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রফেসর (ড.) শ্যামাপদ মোদক, অধ্যাপক, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।

বক্তারা তাঁদের গবেষণার অভিজ্ঞতা ও আধুনিক গাণিতিক ধারণার ব্যাখ্যা দেন—বিশেষ টপোলজি এবং বীজগণিত কাঠামোর উপর আলোচনা ছিল। কর্মশালার আহ্বায়ক ড. রিপন সাহা বলেন, এই কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষকদের ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক আগ্রহ জাগানো এবং গণিতের আধুনিক ধারা সম্পর্কে ধারণা দেওয়া। SSR নীতির অধীনে ANRF, DST-র অর্থানুকূল্যে এই ধরণের অনুষ্ঠান আয়োজন করতে পারা আমাদের জন্য গর্বের।

এই কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সংযোগ এবং ভবিষ্যৎ গবেষণার দ্বার উন্মোচন করেছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং এর গণিত বিভাগ ভবিষ্যতেও এমন উদ্যোগ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement
Live Cricket Score
upskillninja