Explore

Search

July 9, 2026 10:59 pm

IAS Coaching

স্কুল ফুটবলে মাতল পড়ুয়ারা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে অনুষ্ঠিত হয় একদিবসীয় শ্রেণীভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বর্গীয় কানাই লাল মুখার্জি স্মৃতি চাম্পিয়ন এবং স্বর্গীয় প্রদীপ্তভুষ্ণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি রাণার্স আপ এক দিবসীয় আন্ত: শ্রেণির ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা।

স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত বলেন, স্কুলে ফুটবল জনপ্রিয় বলেই আমরা জাতীয় স্তরে সুব্রত কাপ ফুটবল খেলেছি। তাই নতুন প্রজন্মের ছাত্র ছাত্রী দের মধ্যে খেলাধুলার প্রসার ঘটাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার বাইরে অন্যরকম ভাবে বিদ্যালয়ের একটা দিন কাটানোর ব্যবস্থায় খুশী পড়ুয়ারাও।

Advertisement
Live Cricket Score
upskillninja