
#নিউজ ডেস্কঃ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ২৬শে জুন থেকে ১লা জুলাই পর্যন্ত ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ ও কমলা সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌসম সেবা কেন্দ্রের পাঠানো বার্তায় বলা হয়েছে, ২৬শে জুন উত্তরবঙ্গের সব জেলায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭শে জুন, উত্তরবঙ্গের বেশীর ভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন জলপাইগুড়ি জেলার একটি দুটি স্থানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

২৮শে জুন, উত্তরবঙ্গের বেশীর ভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের এক-দু’টি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে।
এবং কোচবিহার জেলার একটি দুটি স্থানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস রয়েছে। ২৯শে জুন, উত্তরবঙ্গের বেশীর ভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার একটু দুটি স্থানে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।

এবং ৩০শে জুন, উত্তরবঙ্গের বেশীর ভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার একটু দুটি স্থানে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও ১ জুলাই, উত্তরবঙ্গের বেশীর ভাগ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।জলপাইগুড়ি জেলায় জেলার একটু দুটি স্থানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে।

সাধারন মানুষের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, বজ্র বিদ্যুৎ এর সময় সুরক্ষিত যায়গায় আশ্রয় নিন। বজ্র বিদ্যুৎ এর সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাষীভাইদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে আবহাওয়া অফিস।






