#মালবাজার: গত ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস গিয়েছে। সামনে জুলাই মাসে রয়েছে অরণ্য সপ্তাহ। বর্ষার এই সময়কে বেছে নিয়ে প্রতিদিন নিয়ম করে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা দিচ্ছেন বাগড়াকোট চান্দা কলোনির বাসিন্দা সমীর ছেত্রী। ১৭ জাতীয় ধারে এবং লিস নদীর বাঁধের পাশে নিয়ম করে গাছ লাগিয়ে চলছেন। সমীরবাবু জানান, পরিবেশ সংরক্ষণ ও বাধ সংরক্ষণে গাছের গুরুত্ব অপরিসীম। এজন্য গাছ লাগানোর বিকল্প নেই।

গতবছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোটা মাস জুড়ে ৪০০ টি গাছ লাগিয়েছিলাম এবছর ২০০ চারা গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়েছি। সেজন্যে প্রতিদিন সময় করে গাছ লাগাই। শুধু গাছ লাগালেই হবে না তাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁধের পাশে গাছ লাগালে বন্যার সময় ভূমিক্ষয় রোধ করা যাবে। এজন্য এসব জায়গা বেছে নিয়েছি। সমীর বাবুর কাজ দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে বৃক্ষরোপনে এগিয়ে আসছেন।








