Explore

Search

July 9, 2026 11:46 pm

IAS Coaching

একটি আম ৪ কেজির, তাক লাগালেন ব্যবসায়ী উত্তম সরকার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ছাদ বাগানে আরও অনেক প্রজাতির আম গাছের মধ্যে এবার প্রায় সাড়ে ৪ কেজির আম ফলিয়ে তাক লাগালেন রায়গঞ্জের ব্যবসায়ী উত্তম সরকার। পেশায় বকুলতলা এলাকায় একটি রেডিমেড গার্মেন্টসের দোকান চালান উত্তম বাবু। কিন্তু নেশায় আম, জাম থেকে ড্রাগন ফ্রুট, শাক সবজি, নানা ধরনের মাছের চাষ করেন তিনি নিজের ছাদ বাগানে। সেখানেই এমন ব্রুনেই কিং প্রজাতির বিরাটকার আম ফলিয়ে তাক লাগালেন তিনি। এই আম দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছেন উত্তম বাবুর বাড়িতে।

উত্তম বাবু বলেন, ব্রুনাই কিং আম (Brunei King Mango) একটি উন্নত জাতের আম, যা আকারে বেশ বড় এবং সাধারণত ১.৫ থেকে ৪ কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এটি মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় জাত, তবে এখন এদেশেও এর চাষাবাদ হচ্ছে। এই আম সাধারণত শ্রাবণ মাসে পাকে এবং এর আঁটি ছোট ও রসালো হয়ে থাকে। তিনি বলেন, এই আমের বেশ কিছু আকর্ষণূয় বৈশিষ্ট্য আছে যেমন, প্রতিটি আমের ওজন ১.৫ থেকে ৪ কেজি পর্যন্ত হতে পারে। এই আম মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে এবং এতে পোকামাকড়ের আক্রমণও কম হয়।

ব্রুনাই কিং আম সাধারণত লম্বাটে আকারের হয়ে থাকে, তাই বড় আকারের ব্যাগের ভেতর এর চাষ হচ্ছে। এটা দেখতে অনেকটা কলার মতো। কাঁচা অবস্থায় এর রং গাঢ় সবুজ এবং পাকা অবস্থায় ফলের রং গাঢ় হলুদ হয়ে যায়। এর শাঁসও হলুদ রঙের হয়ে থাকে। ফল চাষীদের মতে, এই আম বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে এর বিরাট আকার এবং মিষ্টি স্বাদের জন্য।

Advertisement
Live Cricket Score
upskillninja