Explore

Search

July 10, 2026 12:34 am

IAS Coaching

ছাত্র আন্দোলনকে জোরদার করতে প্রস্তুতি এআই ডিএসও’র

#রায়গঞ্জঃ বেসরকারি শিক্ষাকে গুরুত্ব দিতে গিয়ে হারিয়ে যাচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা। তাই এদিন রায়গঞ্জে অনুষ্ঠিত হল AIDSO এর এক আলোচনা সভা। এদিন ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে এই সভায় উপস্থিত ছিলেন বহু ছাত্র প্রতিনিধি। সংগঠনের সম্পাদক শ্যামল দত্ত বলেন, আজ থেকে ৭০ বছর আগে ১৯৫৪ সালের এই এদেশের অগণিত ছাত্রসমাজের ব্যথা, বেদনার অনুভবকে বুকে নিয়ে, তাদের অপূরিত স্বপ্নকে ,আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করার প্রতিজ্ঞা নিয়ে শুরু হয়েছিল এদেশের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন AIDSO’র যাত্রা।

জন্মলগ্ন থেকে শিক্ষা নিধনকারী সমস্ত পদক্ষেপ যেমন পাশ ফেল বিলোপ, শিক্ষায় ফি বৃদ্ধি, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকিকরণের বিরুদ্ধে, শিক্ষা ধ্বংসকারী ও শিক্ষাকে ব্যবসায়ীপণ্যে পরিণত করার কেন্দ্র ও রাজ্য সরকারের “নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০” ও “রাজ্যশিক্ষা নীতি ২০২৩” বিরুদ্ধে শিক্ষা ও ছাত্র স্বার্থে আন্দোলন গড়ে তুলছে। সেই সংগ্রামের পথকে দৃঢ় ও আন্দোলনকে শক্তিশালী করতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

এতে কমরেড প্রভাস ঘোষ রচিত ‘জ্ঞান ও চরিত্র সাধনা’ বইয়ের উপর উক্ত আলোচনা করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক মনিশংকর পট্টনায়ক ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সুরজিৎ সামন্ত, জেলা সভাপতি হারুন রশিদ।

Advertisement
Live Cricket Score
upskillninja