Explore

Search

July 10, 2026 12:33 am

IAS Coaching

স্কুল লেভেল সুব্রত কাপ ফুটবল খেলায় একলব্য স্কুলের প্রাধান্য রইল

#মালবাজার: শুক্রবার ৬৪তম মহকুমা স্তরের আন্তঃ বিদ্যালয় সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা  অনুষ্ঠিত হল মাল আদর্শ বিদ্যাভবন মাঠে।অনূর্ধ্ব ১৭র ছেলে এবং মেয়েদের দুটো ফাইনাল ম্যাচেই একলব্য প্রাধান্য রইল ।তবে গত বৃহস্পতিবার পাতিবাড়ি হাইস্কুল মাঠে অনূর্ধ্ব ১৫ সুব্রত কাপের ফাইনালে নাগরাকাটা একলব্য স্কুল কে ১/০ গোলে হারিয়ে জয়যুক্ত হয় মাল আদর্শ বিদ্যাভবন।
সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা ঘিরে  শুক্রবার টানটান  উত্তেজনার আবহ দেখতে পাওয়া যায় সমগ্র মাল আদর্শ বিদ্যাভবন প্রাঙ্গনে। অগণিত ছাত্রছাত্রীর গোল গোল চিৎকারে ভোরে ওঠে স্কুল প্রাঙ্গণ। ৬৪ তম মহকুমা স্তরের আন্তঃ বিদ্যালয় সুব্রত কাপ প্রতিযোগিতায় মেয়েদের ৭টি দল অংশগ্রহণ করে। ছেলেদের মোট ১১ টি দল অংশগ্রহণ করে। অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ২-০ গোলে নাগরাকাটা হিন্দি হাই স্কুলকে হারিয়ে,জয়ী হয় নাগরাকাটার একলব্য স্কুল।
অন্যদিকে অনূর্ধ্ব ১৬ মে দের ফাইনালে একলব্য ও নাগরাকাটা হিন্দি হাই স্কুল।একলব্য ১/০ গোলে নাগরাকাটা হিন্দি হাই স্কুলকে হারিয়ে জয়ী হয়।  আজকের ফাইনাল ম্যাচে একলব্য স্কুলের বিদ্যা ওরাও ম্যান অব দ্যা ম্যাচ ও রিংকি মাঝি ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন।অপরদিকে ছেলেদের ফাইনাল ম্যাচে একলব্য স্কুলের ইয়াস রাজ টোপ্পো ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন।
Advertisement
Live Cricket Score
upskillninja