#মালবাজার: শুক্ রবার সকালে বেতন কাঠামোর নবীকরণের দাবিতে ডুয়ার্সের চা বাগান গুলিতে স্টাফ ও সাবস্টাফ গেট মিটিং করা হয়। উল্লেখ্য, ডুয়ার্স, তরাই ও পাহাড়ের চা বাগান গুলিতে শ্রমিকদের পাশাপাশি স্টাফ ও সাবস্টাফ রয়েছে। এক একটি চা বাগানে শতাধিক এইরকম স্টাফ ও সাবস্টাফ আছেন। তাদের বেতন কাঠামো মালিকপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। পূর্ব চুক্তি অনুযায়ী বেতন কাঠামোর মেয়াদ গত ১৭ মাস আগে শেষ হয়ে গেছে।

তারপরেও বেতন পরিকাঠামো নিয়ে চা বাগান কর্তৃপক্ষ গুলি স্টাফ ও সাবস্টাফদের সংগঠনের সঙ্গে কোন আলোচনায় বসেনি। ফলে স্টাফ ও সাবস্টাফেরা পুরানো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন।এতেই ক্ষুব্ধ স্টাফ ও সাবস্টাফেরা। এজন্যে শুক্রবার স্টাফ ও সাবস্টাফ জয়েন্ট কমিটির আহ্বানে বিভিন্ন চাবাগানের কারখানা গেটের সামনে গেট মিটিং করে বৃক্ষ প্রদর্শন করেন।

ডামডিম চা বাগানের বাগানবাবু অনুপ কার্জি জানান, আমাদের বেতন কাঠামোর পুরানো চুক্তি ১৭ মাস আগে শেষ হয়ে গেছে। চা বাগান কর্তৃপক্ষ গুলো নতুন করে চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে না। গত ১৭ মাস ধরে পুরনো যুক্তি অনুযায়ী বেতন পাচ্ছি। বেতন কাঠামোর নবীকরণ ও পুনর্বিন্যাসের দাবিতে আজ আমরা গেট মিটিংয়ে সামিল হয়েছে। ডামডিমের পাশাপাশি বেতগুড়ি, বাতাবাড়ি সহ বেশ কয়েকটি চা বাগানে এইরকম গেট মিটিং হতে দেখা যায়।







