Explore

Search

July 10, 2026 1:16 am

IAS Coaching

দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ শুরু হলো মালবাজারে

#মালবাজার: সামনের সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে এদেশের অন্যতম প্রাচীন উৎসব রথযাত্রা। তার আগেই শুরু হয়েছে রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। আনুষ্ঠানিক ভাবে শুক্রবার থেকে র‍্যাশেন দোকানের মাধ্যমে রাজ্য জুড়ে প্রসাদ বিতরণ শুরু হবে।তার প্রাক্কালে মাল বিডিও অফিস চত্বরে বৃহস্পতিবার সরকারি কর্মী, পঞ্চায়েত সমিতির সদস্য, সাংবাদিক সহ অন্যান্যদের হাতে প্রসাদের প্যাকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালের বিডিও রস্মিদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ, পূর্ত কর্মাধ্যক্ষ পিটার মিনজ, কর্মাধ্যক্ষ আরমান আরসাদ প্রমুখ। বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস বলেন, আগামীকাল থেকে র‍্যাশন দোকানের মাধ্যমে এই প্রসাদ বিতরণ শুরু হবে। প্রতিটি মানুষের হাতেই পৌঁছে দেওয়া হবে প্রসাদের প্যাকেট। যারা নিতে চাইবেন তাদের দেওয়া হবে কেউ যদি নিতে না চায় তাকে জোর করা হবে না।
সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, প্রসাদের প্যাকেটে একটা সুন্দর ছবি রয়েছে। দেখবেন যাতে সেই ছবি কেউ যেন এদিক ওদিক রাস্তায় না ফেলে দেয়। তাতে মানুষের ভাবা বেগে আঘাত লাগতে পারে। নিয়ম মেনে এই প্রসাদ তৈরি হয়েছে। এদিন ভিডিও ও সভাপতি যৌথভাবে পুরোহিত সমাজের প্রতিনিধির হাতে প্রসাদ তুলে দিয়ে বিতরণ শুরু হয়। একই রকম ভাবে মেটেলি ও নাগরাকাটা ব্লকে প্রসাদ বিতরণ শুরু হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja