#মালবাজার: একদি কে ভ্যাবসা গরম, মাথার উপরে খনি আছে কালো মেঘ মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। এইরকম পরিবেশে ঘনঘন লোডশেডিং নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এই অবস্থার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার মালের বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি দিল সিপিএমের মাল এরিয়া কমিটি। এদিন দুপুরে এরিয়া কমিটির সদস্য দেবজিৎ গুহ চৌধুরী, যুবনেতা রিষদ দে সহ অন্যান্যরা মাল বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং পরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার নবীন কুমারের সঙ্গে দেখা করে তার হাতে বিভিন্ন দাবি সন্মেলিত স্মারক লিপি তুলে দেন।

পরে শ্রী গুহ চৌধুরী বলেন, একদিকে হাস পাস করা গরম পরিবেশ রয়েছে। এই অবস্থায় দিনের মধ্যে প্রায় ২৫ থেকে ২৬ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার আসছে। আগে এই অবস্থা ছিল না কিছুদিন যাবত শুরু হয়েছে। আমরা ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। পাশাপাশি মাসিক মিটার রিডিং নেওয়া, স্মার্ট মিটার বাতিল করা সহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেছি। উনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এ নিয়ে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, যেসব সমস্যা আছে সেগুলো মিটিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।স্মার্ট মিটার সহ অন্যান্য বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।








