Explore

Search

July 10, 2026 1:17 am

IAS Coaching

জমি দখল নিয়ে বিবাদ উত্তেজনা বাগরাকোটে পরিদর্শন না করে ফিরে গেল সরকারি কর্মীরা

#মালবাজার: দিন দিন ছোট হয়ে চলেছে সরকারি খেলার মাঠ। অভিযোগ স্থানিয়দের। আর এতেই সমস্যায় খেলোয়াড় থেকে সাধারণ মানুষের। দুই পক্ষে বিবাদ পরিদর্শন অসমাপ্ত রেখে হেরে গেল ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা   এরকমই ছবি দেখা গেলো মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের কয়লা কম্পানী এলাকার খেলার মাঠে। বুধবার সরকারি আদিকারিকেরা যখন মাঠের সীমানা নিয়ে স্থানিয়দের সাথে কথা বলতে যান, তখন মাঠের সঙ্গে লাগোয়া এক পরিবারের সাথে গ্রামের মানুষের বিবাদ বেধে যায়। এই উত্তেজনার মাঝে মাঠ পরিদর্শন অসমাপ্ত রেখেই মাঠ ছেরে চলে যায়।
স্থানিয় বাসিন্দাদের বক্তব্য দিন দিন সরকারি মাঠ দখল হয়ে যাচ্ছে।  যারফলে সমস্যায় পরছে খেলোয়াড়েরা। শিশুদের খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে।  সরকারি জমি কেন দখল হবে প্রশ্ন তাদের? গত শুক্রবার এনিয়ে মালের ভুমি ও ভুমিরাজস্ব দপ্তরে স্মারক লিপি দিয়ে ছিল আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতি নামের একটি সংগঠন। বিবাদ নিষ্পত্তির জন্য বুধবার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা মাঠের অবস্থান পরিদর্শনে যান।
 তবে এদিন সমস্ত অভিযোগের তির ছিলো, মাঠ ঘেষে পাকা বাড়ি তৈরি করা বাড়ির মালিক রতন লাখোটিয়া ও তার পরিবারের দিকে। স্থানীয়দের  বক্তব্য এই পরিবারটি দিন দিন তাদের বাড়ির সীমানা প্রাচীর মাঠের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যা সম্পুর্ন বেআইনি। এর আগে গ্রামের মানুষ যতবার প্রতিবাদ করছে, ততবার গ্রামের মানুষের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে রতন লাখোটিয়া৷  এদিনো সরকারি আধিকারিকেরা মাঠ পরিদর্শন করতে এলে আবার ঝামেলা শুরু করে দেয় লাখোটিয়ার বাড়ির লোকজন বলে অভিযোগ।
তবে সমস্ত অভিযোগ অস্বিকার করেছে রতন লাখোটিয়া৷ তিনি বলেন, এই মাঠ টি কোল ইন্ডিয়ার৷ বহু বছর ধরে মাঠের পাশে আমার বাড়ি আছে। শুধু আমার বাড়ি নয়, মাঠের পুর্ব দিনে আর একটি অন্য লোকের বাড়ি একটি বেসরকারি স্কুলও আছে। কিছু মানুষ আমার পেছনে লেগে পড়ে আছে। উদ্দেশ্য প্রনদিত ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। এনিয়ে ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিক কোন মন্তব্য করতে চাননি। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিকেল পর্যন্ত দুইপক্ষের বিবাদ চলতে থাকে।
Advertisement
Live Cricket Score
upskillninja