#মালবাজার: মাল মহকুমা এলাকার এক প্রত্যন্ত চাবাগান দেবীপুর। কয়েক শ পরিবারের বাস। এহেন চাবাগানে স্বাস্থ্য পরিসেবা সেরকম নেই। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার এই চাবাগানে গোটা দিনভর স্বাস্থ্য পরিসেবা দিলো গ্লোবাল রাইট ডেভেলপমেন্ট নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। গোটা দিনে ১৭১ জন রোগী তাদের পরিসেবা গ্রহণ করেন।

রক্তের শর্করা, হিমগ্লোবিনের মাত্রা সহ অন্যান্য রোগের বিনামূল্যে পরীক্ষা করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মাল সুপার স্পেশালিটি হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণা বর্মন, সংস্থার পরামর্শ দাতা অসীম বন্দো, সংস্থার সহ-সভাপতি পম্পা রায়, সদস্য বিদ্যুৎ সাহা প্রমুখ।

সংস্থার জাতীয় সভাপতি দীপিকা বন্দো জানান, প্রত্যন্ত এই চা বাগানে স্বাস্থ্য পরিষেবা সে রকম নেই। আজ ১৭১ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ভবিষ্যতে আবারও এই চাবাগানে আসবো এবং পরিসেবা দেব। মালবাজার শহরের জীবন সুরক্ষা নামের একটি ওষুধের এদিন বিনামূল্যে ওষুধ দিয়ে সহযোগিতা করে।







