Explore

Search

July 10, 2026 2:49 am

IAS Coaching

বিশ্ব কল্যাণের বার্তা দিতে, সাইকেলে ভারত ভ্রমণে রাজকুমার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিশ্বজুড়ে শান্তি ও মানবতার বার্তা পৌঁছে দিতে ফের পথে নামলেন রায়গঞ্জের সমাজসেবী রাজকুমার মাহাতো। আগেও কলকাতা পর্যন্ত দৌড়ে যাওয়া কিংবা ভারতের বিভিন্ন জ্যোতির্লিঙ্গে পায়ে হেঁটে পৌঁছনোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এবার নতুনভাবে, সাইকেল চেপে গোটা ভারত ভ্রমণের সংকল্প নিয়েছেন তিনি। রবিবার দুপুরে তাঁর যাত্রা শুরু হয়েছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে।

এই যাত্রার মূল উদ্দেশ্য, বিশ্বে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। রাজকুমার বলেন, “আমি কারোর আর্থিক সহায়তা নিইনি। কয়েকজন প্রিয় মানুষের মানসিক সমর্থনেই সাহস পেয়েছি। পথে পথে স্কুল, কলেজ ও জনবহুল স্থানে গিয়ে মানুষকে বোঝাতে চাই, যুদ্ধ নয়, শান্তিই হোক মানবজাতির পথ।”

বর্তমান সময়ে গোটা বিশ্ব রাজনৈতিক টানাপোড়েন ও যুদ্ধবিগ্রহে জর্জরিত। রাজকুমারের মতে, “এই অস্থির সময়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হোক শান্তির বার্তা। ছোট একজন মানুষ হিসেবেই যদি কয়েকজনকে অনুপ্রাণিত করতে পারি, সেটাই হবে আমার সাফল্য।”

এই মানবিক যাত্রা কতদিন চলবে, তা নির্দিষ্ট নয়, তবে ১ বছরের বেশি লাগবে বলে জানালেন তিনি। কিন্তু তাঁর সংকল্প স্পষ্ট— যুদ্ধ নয়, ভালোবাসা ছড়াক পথে পথে।

Advertisement
Live Cricket Score
upskillninja